Slidershow

It is a cricket blog page.all the update cricket avaiable here

Saturday, 5 March 2016

ভুলতে চাই ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল

                                                                            এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ‬। ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল থেকে পাহাড়সম আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল মুশফিক-সাকিবরা। শেষ বল পর্যন্ত দুর্দান্ত লড়াই করে মাত্র ২ রানে হেরেছিল তারা। সে ম্যাচের স্মৃতি আজও কাঁদায় বাংলাদেশের হাজারো ক্রিকেটপ্রেমীদের। চার বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে‬ বাংলাদেশ। বদলেছে প্রতিপক্ষ, বদলেছে ক্রিকেটের সংস্করণ। সেই সঙ্গে বদলেছে টাইগাররা। গত বছর থেকেই ওয়ানডেতে দুর্দান্ত খেলছেন তারা। টি-টোয়েন্টিতে সর্বশেষ টানা তিন ম্যাচ জিতে বিশ্বকে জানিয়ে দিয়েছে নিজেদের উন্নতির ছাপ। নতুন বাংলাদেশ এবার নতুন স্বপ্ন নিয়ে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মোকাবেলায় নামবে।
এ নিয়ে দেশজুড়ে টাইগার ভক্তদের মাঝে চলছে চরম উন্মাদনা। ট্রফি জয়ের স্বপ্ন ঘিরে সেই উন্মাদনায় পারদ ঢালছেন দলের খেলোয়াড়রাও। আর এ ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন।
ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল মিরপুরের মাঝ উইকেটের পাশে দীর্ঘক্ষণ ধরে উইকেটরক্ষক কাজী নুরুল হাসান সোহানকে‬ ক্যাচ অনুশীলন করিয়ে যাচ্ছেন। শর্ট ক্যাচের পাশাপাশি চলল উচুঁ ক্যাচ অনুশীলন। মেশিন দিয়ে চলল ফিল্ডিং অনুশীলনও। রুটিন অনুযায়ী ফিল্ডিং ও ক্যাচ অনুশীলনের পর সোহান চলে যাবেন নেটে। ব্যাটিং অনুশীলন সারবেন সেখানে
পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে দলে না থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান এশিয়া কাপের ফাইনালে দলে ফিরছেন। শেষদিকে তার ‘বিস্ফোরক’ ব্যাটিংয়ের কারণে তাকে দলে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে বাদ পড়ছেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। টপ অর্ডারে ‪‎মিথুনকে‬ জায়গা দেওয়া যাচ্ছে না বলেই সেরা একাদশের বাইরে থাকছেন। সোহান একাদশে আসলে উইকেটের পিছনের দায়িত্বটা মুশফিকুর রহিমের ছাড়তেই হবে।
আর ভারতীয় চার বাঁহাতি ব্যাটসম্যানের (যুবরাজ সিং, শেখর ধাওয়ান, সুরেশ রায়না ও জাদেজা) কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার আরাফাত ‪‎সানীকে‬ দলের বাইরে রাখা হচ্ছে। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন বিপিএলে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি আবু হায়দার‬ রনি।