ফাইনাল খেলা নিয়ে আমি খুবই আশাবাদী। ওদের কোহলি ছাড়া কেউ নেই। শর্মার ক্যাচ ফেলে দিলেই শর্মা রান পায়। আমাদের তামিম, প্রতিপক্ষ ভারতকে পেলেই যার মেধা, শক্তি, যোগ্যতা শতগুণ বেড়ে যায়। আর সৌম্য? সাব্বির? নতুন করে আর কি বলবো? যা বলার রমিজ গাজায় বলবে। smile emoticon মুশফিকের কাছে তো ভারতের সব বোলার শিশু। আর মাহমুদুল্লাহ আমাদের নির্ভরতার প্রতিক। তাসকিন আল-আমিন মাশরাফির প্রসংশাও কাল রমিজ গাজা'ই করবে। খেলায় 'হারি-জিতি নাহি লাজ' তত্বে অটল থাকবো। - তবে লজ্জাজনক হার হজম করবো না। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড আউট মানবো না। অতিরিক্ত ডট বল খেলা মানবো না। নো-বল ওয়াইড-বল মানবো না। মিস-ফিল্ড ক্যাচ-ড্রপ কিছুতেই মেনে নেবো না। জাগো বাংলাদেশ তামিম ইকবাল' ,
সামনে ইতিহাস গড়ার সময় । ইতিহাস গড়ার সামনে আপনার ঘুমিয়ে থাকা মানায় না । এই ম্যাচ শুধু এশিয়া কাপের ফাইনাল না । অনেক
কিছুর জবাব দেবার ম্যাচ , অনেক প্রশ্নকে আপনার ডাউন দ্যা ট্রাকে ছক্কা মেরে উড়িয়ে দেবার সময় । আপনি এখন আর ঘুমিয়ে থাকতে পারেন না । আপনি তো আমাদের সেই তামিম যার ব্যাটিং টেকনিকের ভিডিও পেতে ভারতের টিম ম্যানেজমেন্ট হন্যে হয়ে ভিডিও খুজেছিল ।
আপনি আমাদের সেই তামিম যার ২০০৭ এর সেই ছক্কা গুলো এ দেশের ক্রিকেটসমর্থকরা ক্রিকেট বলতেই চোখে দেখে ।
আপনি তো আমাদের সেই তামিম যিনি বলে কয়ে লর্ডসের অনার বোর্ডে নাম লিখিয়েছিলেন । আপনি তো আমাদের সেই তামিম ইকবাল যিনি হাজার প্রশ্নের সামনে টানা চারটি হাফ সেঞ্চুরি করে নিজেকে প্রমান করেছেন । আপনি তো আমাদের সেই তামিম যার ছক্কায় ইংল্যান্ডের স্টেডিয়ামের ছাদ ভাঙে ।
আপনি তো আমাদের সেই তামিম যাকে ঘিরে সনাথ জয়সুরিয়ার স্বপ্ন দেখা হয় । আপনি তো আমাদের সেই তামিম যিনি বলেছিলেন , যখন
স্টেইন বল করে আপনি নিজেকে বলেন ; ও যদি স্টেইন হয় আমিও তামিম ইকবাল । প্রিয় তামিম ভাই , একবার স্মরণ করুন যখন টেস্ট ক্রিকেট
নিয়ে ওরা আমাদের ধিক্কার দিয়েছিল বিগ থ্রি হয়ে তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নিজের হাত খরচের টাকা দিয়ে ব্যানার বানিয়ে চিৎকার করেছিল " মহাজনী আইন মানি না , তিন মোড়লের আইন মানি না । এক আশা এক দেশ ; টেস্ট খেলবে বাংলাদেশ ।
তামিম ভাই , ভারতের বিপক্ষ মানেই এ দেশের মানুষের ট্রাম ইনিংস মানেই আপনি । আপনার এই খারাপ সময়ে হয়তো আপনাকে অনেকেই
গালি দিচ্ছে কিন্তু তারপরেও আশায় থাকে আজ হয়তো আবার হবে ।
ভারত সামনে আবার এসেছে , বহু প্রশ্নের জবাব বাকি । আমাদের এশিয়া কাপের প্রয়োজন নেই , প্রয়োজন শুধু এই ভারতকে বিশ্বকাপের জবর দখলের জবাব দেওয়ার। আর তাতে সামনে থেকে আপনার ব্যাটিং নেতৃত্বের জন্য
অপেক্ষা করছে বাংলাদেশ । ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ তাকিয়ে আছে আপনার দিকে । যার হয়তো চোখ নেই সে কান পেতে আছে আপনার ব্লাস্ট ব্যাটিং এর জন্য । যার চোখ কান দুটোই অচল সে হৃদয় পেতে আছে আপনার জন্য । ১৬ কোটি হৃদয় আপনার
দিকে তাকিয়ে আছে । এতো বড় উপলক্ষের সামনে আপনার জেগে ওঠা বড্ড জরুরী ভাই , অন্তত এই মানুষ গুলোর জন্য । অন্তত
আমাদের জন্য প্লিজ ... আমরা আবার সেই তামিমকে দেখতে চাই যিনি ভারতের
বোলিং ডিপার্টমেন্টকে আবার ছত্রখান করতে সামনে থেকেই নেতৃত্ব দেবে ।
তামিম ভাই,আমি জানি এই খারাপ সময়ে হয়তো আপনার এই কথা শুনে হাসি আসবে, কিন্তু বিশ্বাস করুন আমি বিশ্বাস করি আপনার সেই ক্ষমতা আছে । ভারতের বোলিংকে গুঁড়িয়ে দিতে পারেন আপনিই । বিশ্বাস করি আপনি আপনার সেরা খেলাটা এই ইতিহাস গড়ার জন্যই
আপনি জমা রেখেছেন । আপনার মনে আছে , ২০০৭ সালের বিশ্বকাপে এডাম গিলক্রিস্ট পুরো বিশ্বকাপে ফ্লপ করলেও ফাইনালের জন্য ইনিংসকে জমা রেখেছিলেন? আমরাও বিশ্বাস
করতে চাই আপনার সেরা খেলাটা এই ম্যাচের জন্য আপনি জমা রেখেছেন । ইউ ক্যান ডু ইয়ার। প্রতিটি ম্যাচে অপেক্ষা করি এইবার আপনি জবাব দেবেন । এইবার আর
উপায় নেই ভাই । এইবার আপনাকে জবাবটা দিতেই হবে । যদি আপনি বিশ্বাস করেন আপনিই তামিম ইকবাল তবে যে কোন বোলিং ডিপার্টমেন্টকে ভেঙ্গে তছনছ করবার ক্ষমতা আপনার আছে । ইতিহাস গড়ার এই সময়ে আপনাকে দেশের বড্ড প্রয়োজন এখন , খুব বেশি প্রয়োজন । ভারতের বিপক্ষে এই উপলক্ষের জন্য বহুদিন যাবত এই দেশের মানুষ অপেক্ষা করছে । এ দেশের ক্রিকেট পাগলদের অনেক পাওনা আপনার কাছে থেকে।